খুলনা :
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত খুলনা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুখী আক্তার ও তার ছেলেকে দেখতে তাদের বাসভবনে গেছেন খুলনা মহানগর মহিলা দলের সাবেক সভাপতি আজিজা খানম এলিজা।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা রানার মাঠ এলাকায় অবস্থিত সুখী আক্তারের বাসভবনে গিয়ে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় আজিজা খানম এলিজা বলেন, এ ধরনের ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা মহিলা দলের সাবেক সদস্য সচিব পারভীন বেগম, সোনাডাঙ্গা থানা মহিলা দলের সাবেক আহ্বায়ক মুন্নি জামান, দৌলতপুর থানা মহিলা দলের আহ্বায়ক সালমা বেগম, যুগ্ম আহ্বায়ক মদিনা হাওলাদার ও রুমা আক্তার, খানজাহান আলী থানা মহিলা দলের সাবেক সদস্য সচিব রেশমি সুলতানা এবং ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি পারভীন বেগম।
এছাড়াও মহিলা দল নেত্রী সীমি, সোনিয়া, মাহমুদা, অলিভিয়া, নাসরিন, হীরা, সাবিনা, রাবেয়া, মাহফুজা, কণা, নাজনীন, রুপা, নাসিমা, আনোয়ারাসহ স্থানীয় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুখী আক্তার ও তার ছেলে। ঘটনার পর থেকে তারা চিকিৎসাধীন রয়েছেন।