দৈনিক খুলনা
The news is by your side.

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

28

বেনাপোল :

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে এ পথে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দেশটিতে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ ব্যবসায়ীরা আগেই জানিয়েছেন। রোববার সকাল থেকে যথারীতি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। যাত্রীরা নিয়মিতভাবেই দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।