দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটি ঘোষণা

42

বেনাপোল :

বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির তিন বছর মেয়াদি ৪৫ সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটিতে মো. মিলন হোসেনকে সভাপতি, মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. জুয়েল রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বেনাপোল চেকপোস্টের সোহাগ পরিবহন কাউন্টারের ভেতরে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে মতামতের ভিত্তিতে এ তিনজনকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি ইদ্রিস আলী ইদু এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কমিটির উপদেষ্টা আতিয়ার রহমান।

ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, আগের কমিটির ৩৫ জন সদস্য গত ৬ জুন অব্যাহতি নেন। বাকি সদস্যদের বিরুদ্ধেও ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখার অভিযোগ রয়েছে। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরে ব্যবসায়ীরা হাত তুলে মতামত প্রকাশের মাধ্যমে মো. মিলন হোসেনকে সভাপতি, মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. জুয়েল রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।

এরপর বুধবার (৭ অক্টোবর) বিকেলে চেকপোস্ট মসজিদ মার্কেটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নবনির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি

সভাপতি: মো. মিলন হোসেন
সিনিয়র সহসভাপতি: মো. আবুল কালাম
সহসভাপতি: মো. কামাল উদ্দিন, মো. ইয়ার আলী, মো. মুকুল হোসেন, মো. হোসেন আলী
সাধারণ সম্পাদক: মো. নজরুল ইসলাম
যুগ্ম সম্পাদক: মো. বিপ্লব হোসেন (১), মো. খোকন বিশ্বাস, মো. শহীদ হোসেন শহীদ, শ্রী জীবন কুমার, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আলম মল্লিক
সাংগঠনিক সম্পাদক: মো. জুয়েল রহমান
সহ সাংগঠনিক সম্পাদক: মো. জহিরুল ইসলাম, মো. শওকত আলী
অর্থ সম্পাদক: মো. আলী হোসেন
সহ অর্থ সম্পাদক: মো. রবিউল ইসলাম
দপ্তর সম্পাদক: মো. আজহারুল হক তুহিন
সহ দপ্তর সম্পাদক: মো. ইসমাইল হোসেন
প্রচার সম্পাদক: মো. হারুন আর রশিদ
সহ প্রচার সম্পাদক: আলমগীর হোসেন তোতা, মো. রফিকুল ইসলাম
ক্রীড়া সম্পাদক: মো. রাসেল আহম্মেদ
সহ ক্রীড়া সম্পাদক: মো. মাহফুজুল হক সোহাগ
সাংস্কৃতিক সম্পাদক: মো. ইমরান হোসেন
সহ সাংস্কৃতিক সম্পাদক: মো. শহীদুল ইসলাম
ধর্ম বিষয়ক সম্পাদক: মো. শরীফুল ইসলাম
সহ ধর্ম বিষয়ক সম্পাদক: মো. বিল্লাল হোসেন
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. হায়দার আলী

সদস্য: তরিকুল ইসলাম, জামাল হোসেন, লিপু, মো. অসিম, আজিম উদ্দিন, আমির আলী, সাজ্জাদ আলী, মো. জসিম উদ্দিন, মো. সুমন হোসেন, মো. ইসমাইল হোসেন, আব্দুর রহমান সুমন ও শ্রী নয়ন হালদার।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, চেকপোস্ট এলাকার ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রেরক:
সেলিম রেজা, বেনাপোল।