খুলনা :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে খুলনা জেলা বিএনপির উদ্যোগে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৬০ ফিট এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
এ সময় নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।