দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

34

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। টেকনিক্যাল শাখার ট্রেড-১-এ ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ পেতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাস মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

বয়স ও শারীরিক যোগ্যতা:
২০২৭ সালের ১ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সাধারণ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি হতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন দেওয়া হবে। পাশাপাশি সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ থাকবে। চাকরিটি স্থায়ী এবং প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

আবেদন ফি হিসেবে পরীক্ষার জন্য ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা—সব মিলিয়ে মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত টেলিটক পোর্টালে। আবেদনের সঙ্গে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন সম্পন্ন করার পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। চাকরির বিজ্ঞপ্তি ও আবেদনের বিস্তারিত তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।