দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

26

ফুলতলা :

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ফুলতলায় ৩৬তম বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা।

বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম খোকন এবং প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মী নিগার সুলতানা, মুক্তা অধিকারী, খায়রুন্নেছাসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জামিরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এছাড়া শ্রেষ্ঠ কর্মী হিসেবে মনজুরুল ইসলাম, নিগার সুলতানা, আখিরুন্নেছা এবং মুক্তা অধিকারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।