দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে লখপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

38

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে লখপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার খাজুরা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনিরুল শেখ মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফকির শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা।

ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা কবির হোসেন, শেখ মিজানুর রহমান, ডা. সেলিম হোসেন, উপজেলা যুবদলের সাবেক নেতা শাহ জামান চৌধুরী লরি, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এম এ সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোদাচ্ছের মল্লিক, কাটাখালী বিএনপির আঞ্চলিক কমিটির আহ্বায়ক এম এ আওয়াল, লখপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলিউদ্দিন আলী, উপজেলা যুবদলের নেতা মো. নওশের আলী এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আব্দুল করিম, মোজাহার হোসেন, হুমায়ুন কবির, লিয়াকত আলী ও হাসান আলীসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।