দৈনিক খুলনা
The news is by your side.

প্রান্তিক কৃষকদের মাঝে ব্রিধান-১০৩ বীজ বিতরণ

14

খুলনা:
খুলনার বটিয়াঘাটায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রিধান-১০৩ বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে বিনামূল্যে এ বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটুর সভাপতিত্বে অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাকসুদুন্নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসিত বিশ্বাস এবং লিডার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বোরো মৌসুমে বিতরণ করা ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ থেকে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এবার ব্রিধান-১০৩ বিতরণ করা হয়েছে।