দৈনিক খুলনা
The news is by your side.

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

58

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

সাক্ষাৎকালে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তিনি পিএসসি চেয়ারম্যানকে খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।