দৈনিক খুলনা
The news is by your side.

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

29

সাতক্ষীরা :

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাটকেলঘাটার মহাসিন মার্কেটে যুবদল কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সততা ও নীতির সঙ্গে শ্রমিক দলের কার্যক্রম এগিয়ে নিতে হবে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।