দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

27
পাইকগাছা :

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করে খুলনার পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জুলফিকার আলী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, জুলাই শহিদ রকিবুল হাসান-এর মা রেবেকা খাতুন, শহিদ নবী নূর-এর স্ত্রী আকলিমা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জি এম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান

শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম