দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিচালক

66

পাইকগাছা :

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগ, খুলনার পরিচালক মোশাররফ হোসেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ তাকে স্বাগত জানান। পরে স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলমসহ সিনিয়র স্টাফ নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।