দৈনিক খুলনা
The news is by your side.

নিসচার খুলনা মহানগর শাখার নতুন কমিটির অভিষেক

34

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা মহানগর শাখার ২০২৬-২০২৮ বর্ষের নতুন কমিটির জমকালো আয়োজনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর সাতরাস্তার মোড়স্থ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ও নিসচা উপদেষ্টা নজরুল ইসলাম মঞ্জু। নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিসচার কেন্দ্রিয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারিকুল ইসলাম জহির, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচার খুলনা জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম, নিসচার কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান, নিসচার খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব এবং কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মনির আহমেদ মুন্না। এতে স্বাগত বক্তব্য রাখেন নিসচার খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- নিসচার খুলনা মহানগর শাখার সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম ও মো. জাকির হোসেন জমাদ্দার, জেলা কমিটির সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, মহানগর কমিটির সহসাধারণ সম্পাদক কাজী রাসেল, মো. শামীম হোসেন ও মো. আবু মুছা, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, দুর্ঘটনা অনুসন্ধানবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, দফতর সম্পাদক নাফিস ইকবাল, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, আইনবিষয়ক সম্পাদক এম শফিউল আলম তুতি, সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল ইসলাম গাজী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার তিন্নি, মহানগর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি, যুববিষয়ক সম্পাদক ইউসা জহীর, কার্যনির্বাহী সদস্য শেখ মাহামুদ হাসান সোহেল, মো. আব্দুল্লাহ আল মামুন, আফজাল দেওয়ান, মো. আব্দুল্লাহ হেল শাফি, মেহেদি হাসান সবুজ, মো. ইবাদুল ইসলাম জনি, মো. শাহানুর রশীদ, জিহাদ আমিন, মনিরুল ইসলাম সাগর, নিতাই কুমার সাহা, মো. রবিউল ইসলাম তনু, জিয়াউল হক মিলন, মো. কামাল হোসেন, তানজীম আহমেদ, মো. জহির রায়হান, মো. মোশারফ হোসেন, শেখ সোহাগ, সৈয়দা সাদিয়া নার্গিস, মো. শাহ নেওয়াজ, সাধারণ সদস্য সোহানা তাসনিম আরশি, মোসা. জান্নাতুল ফেরদৌস সুমা, আবুল হাসান, বিশ্ব দেব মন্ডল,মো. তাজুল কোটাল, ওহিদুল ইসলাম সিদ্দিকী, মাজহারুল ইসলাম শান্ত, মো. বশির তরফদার, মো. আজাদুল কবির খান, মো. রিজাউল ইসলাম, রিয়াসাত আলম কাগজী, আল-আমীন শেখ, হাবিবুল্লাহ বাহার, মো. নাজমুল হাসান চৌধুরী, মো. শফিকুল ইসলাম, আসিফ খান, মনজিল হোসেন, মেহেদী হাসান ইমন, মো. নাওয়াফ ইসলাম নাঈম ও মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং অতিথিরা নতুন কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।