দাকোপ :
আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে দাকোপে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে দাকোপ উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবগাতুল্লাহ, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেঙ্গোনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেন ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক সরদার।
এ ছাড়া সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক গোবিন্দ বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি শামীম হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি আশীষ ব্যানার্জী, সাধারণ সম্পাদক রতন রায়, চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অধ্যাপক লিপিকা রানী বৈরাগী, চালনা পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের শিশির বিশ্বাস (পল্টু), উপজেলা পূজা উদযাপন পরিষদের বিধান চন্দ্র ঘোষ, স্বপন কুমার মন্ডল, বিধান হালদার, হিমাংশু গোলদার, লিপি সরকার, আশুতোষ গোলদার, দ্বীনবন্ধু শীল, সঞ্জয় মহালদার ও অমল মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজা মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় দাকোপ উপজেলার ৮১টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।