দৈনিক খুলনা
The news is by your side.

তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

25

খুলনা:

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর আ. খ. ম. মাছুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।

তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা খুলনা শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. ছাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ এবং তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মিম আতিকুল্লাহ।

এ সময় তানযীমুল উম্মাহ মাদরাসার খুলনা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষক, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশনা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন। তারা ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ, সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।