দৈনিক খুলনা
The news is by your side.

তাজিম বিশ্বাসের সুস্থতা কামনায় খুলনা মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল

27

খুলনা :

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং জুলাই-আগস্টের আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।

দোয়া মাহফিলে বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় খুলনা মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।