দৈনিক খুলনা
The news is by your side.

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব: চাঙা হচ্ছে সাতক্ষীরার বিএনপির সাংগঠনিক কার্যক্রম

36

সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব দায়িত্ব গ্রহণের পর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি এসেছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

দলীয় নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে সাংগঠনিক স্থবিরতা ও অভ্যন্তরীণ বিভেদের কারণে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়া নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই হাবিবুল ইসলাম হাবিব বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করছেন এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কাজ শুরু করেছেন।

গত ৪ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলা পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে এবং জেলার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড নতুন মাত্রা পাবে বলে তারা আশাবাদী।

সরুলিয়া ইউনিয়নের বিএনপি নেতা ডা. মামুনুর রহমান বলেন, জেলা পরিষদে একজন অভিভাবকসুলভ নেতৃত্ব পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরে এসেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু বলেন, নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি এইচ এম রহমতউল্লাহ পলাশ বলেন, জেলা পরিষদের নতুন প্রশাসকের নেতৃত্বে সাতক্ষীরার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা করছেন। তিনি জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত