দৈনিক খুলনা
The news is by your side.

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় যুবশক্তির আহ্বায়ক বাপ্পির সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

35

খুলনা :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পির সৌজন্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের একাধিক চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

এ ছাড়া ক্যাম্পে আগত রোগীদের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

অনুষ্ঠান বাস্তবায়নে এনসিপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করেন।

জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ ও আহতদের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবার এ আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।