দৈনিক খুলনা
The news is by your side.

জুলাই-আগস্টের স্মরণে সুন্দরবন কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ

29

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে খুলনায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় নগরীর কালেক্টর স্কুল মাঠে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য এস এম আলমগীর হোসেন-এর উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।

২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদ ওয়াসিম একাদশ’‘শহীদ আবু সাঈদ একাদশ’ নামে দুটি দল খেলায় অংশ নেয়। সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অনার্সের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ম্যাচে অংশগ্রহণ করেন।

প্রাণবন্ত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর এ খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সুন্দরবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ

এ সময় উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদল নেতা নাজমুস সাকিব, ইরফান খান জিতু, জিসান তালুকদার, বাপ্পি সাহা, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদল নেতা সাইদুর রহমান চৌধুরী (তাহমিদ), মো. জাহেদ হোসাইন, খালিদ হাসান রাতুল, আহসান হাবিব আছানুর, সেলিন, ইকরামুল, রাব্বি, হামজা, আশিক, শামিমসহ ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সেই চেতনাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।