দৈনিক খুলনা
The news is by your side.

জামায়াতের এমপির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মোংলায় মানববন্ধন

12
মোংলা :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রতিবাদে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর মার্কেট চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, জননেতাদের ব্যক্তিগত ও সামাজিক আচরণ জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকা উচিত।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ, থুথু নিক্ষেপ এবং পরে সেটিতে আগুন দিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম এবং উপজেলা মহিলা দলের নেত্রী নার্গিস বেগম।

বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।