দৈনিক খুলনা
The news is by your side.

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

29

চট্টগ্রাম : 

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি মোহাম্মদ রাসেল ওই এলাকার বাসিন্দা এবং পেশায় পিকআপ চালক। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাসেল ও তার স্ত্রী মনির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে তারা একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার ভোরে তাদের মধ্যে বিরোধের একপর্যায়ে রাসেল গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নেয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে রাসেল গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।