জাতীয় সংসদের মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নির্দেশনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) খুলনা নগরীর দৌলতপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপাশা বাজার এলাকায় ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে প্রয়োগের মাধ্যমে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।
দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন সরদার রতনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সিরাজী রুবেল ও নাঈম হাসান হাসিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ জুয়েল, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা খালেদুর রহমান, আলী হোসেন ও মো. সরোয়ারসহ ওয়ার্ড এবং দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।