দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

5

খুলনা :

খুলনা নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।