আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি এস এ রহমান বাবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দোজা বাবলু ও শেখ ফারুক, আজীবন সদস্য মোল্লা মোশারফ হোসেন মফিজ ও এস এম সোহরাব হোসেন, ইউনিট অফিসার মোঃ তরিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সালমান রাশেদ, যুব প্রধান কাজী তাহসিন হাসান অংকনসহ যুব কমিটির সদস্যবৃন্দ।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা সৃষ্টি, দুর্যোগপূর্ব প্রস্তুতি গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও শক্তিশালী করার গুরুত্বকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল লক্ষ্য হলো দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করা। এ ক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।