দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক

6

খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের পর শনিবার (২০ সেপ্টেম্বর) পাঁচ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি, জাবির আলীকে সিনিয়র সহ-সভাপতি, গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক, মাসুম বিল্লাহকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজী শহীদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটিটি অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।