দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউ’র আইএসএলএম বিভাগের প্রথম ইয়ারবুক প্রকাশনার মোড়ক উন্মোচন

36

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা (আইএসএলএম) বিভাগের উদ্যোগে বিভাগের প্রথম ইয়ারবুক-২০২৫ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

বিভাগের প্রধান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইয়ারবুকটিতে বিভাগের একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের পরিচিতি, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম, সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন, শিক্ষার্থীদের সাফল্য, সৃজনশীল লেখা ও বিশ্ববিদ্যালয় জীবনের স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে।