পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:পাইকগাছা উপজেলা শিক্ষা পরিবার থেকে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪ মার্চ বুধবার দুপুরে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মার্চ মাসের মাসিক সমন্বয় সভা এবং অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মকবুল হোসেন। বিদায়ী সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সঞ্চয় দেবনাথ। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা ও প্রধান শিক্ষক মহাসিন আযম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস ও এম আবু খালেদ। মানপত্র পাঠ করেন প্রধান শিক্ষক খলিলুর রহমান। বক্তব্য রাখেনপ প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান, রবীন্দ্রনাথ রায়, শহিদুল ইসলাম, নাজিরা আক্তার, হাফিজুল ইসলাম, বাবুল আক্তার, ও প্রসেনজিৎ সরকার। অনুষ্ঠানে বিদ্যুৎ রঞ্জন সাহার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে যান শিক্ষকরা।