দৈনিক খুলনা
The news is by your side.

আজাদী কালচারাল সেন্টারের উদ্যোগে স্যার সলিমুল্লাহ ও শহীদ নজীর আহমেদ স্মরনে ‘পাঠচক্র

107

আজাদী কালচারাল সেন্টারের উদ্যোগে ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫ ঘটিকায় খুলনা বিএমএ ভবন মিলনায়তনে জাতির পথিকৃত নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর ও শহীদ নজীর আহমেদের স্মরনে “আজাদী কালচারাল সেন্টারের” উদ্যোগে ফয়জুল্লাহ ইকবাল শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পাঠচক্রে প্রধান অতিথি মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আজাদ বার্তা সম্পাদক এডভোকেট এম.এম.মাফতুন আহমেদ।

এসময় বক্তব্য রাখেন কবি মহামুদুর রহমান, কবি শামীমা খাতুন, মারুফ আহমেদ, আলিম শেখ সার্ভেয়ার রুহুল আমিন, শুভ সিফাত, রাকিবুল ইসলাম ইমন প্রমুখ।

প্রধান অতিথি ১৭৫৭-’৭১- স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাস এবং জাতীর দু’কিংবদন্তির অবিস্মরণীয় ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন আমাদের মুক্তি সংগ্রামে বিশেষ করে সমাজ ও রাজনীতিতে তাঁরা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

পাঠচক্র শেষে আজাদী কালচারাল সেন্টারের উদ্যোগে অসহায় এক শিক্ষার্থীকে পাঠ্য সহায়ক পুস্তক প্রদান করা হয়।