দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে রাতের অভিযানে মোবাইল কোর্ট: মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

48

যশোরের কেশবপুর উপজেলায় মাদকরবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল (০১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছিয়া বাজার সংলগ্ন ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার আঢ্য ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একজন আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আরও দুইজন আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়—মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এবং তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।