দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

100

কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কেশবপুর উপজেলা শাখা ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আছাদুজ্জামান, অধ্যক্ষ, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্নান, সম্পাদক শিক্ষক পরিষদ ও বিভাগীয় প্রধান (ইতিহাস বিভাগ); মোঃ জুলমাত আলী, বিভাগীয় প্রধান (রাষ্ট্রবিজ্ঞান); মোঃ আব্দুল বারী; মোঃ মিজানুর রহমান এবং প্রবেশ কুমার দাস, সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ)।অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে ছিলেন আইন-শৃঙ্খলা কমিটিতে গৌর চন্দ্র পাল এবং আপ্যায়ন কমিটিতে আব্দুর রহমান।

প্রধান অতিথি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা গড়ে তোলে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আছাদুজ্জামান বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলেজ কর্তৃপক্ষ সবসময় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।