মোংলা প্রতিনিধি :পবিত্র মাহেরমজান উপলক্ষে মোংলায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ সালাম ব্যাপারী ব্যক্তি উদ্যোগে বুধবার বিকেলে কুমারখালী এলাকায় বিভিন্ন জায়গা থেকে আসা শতাধিক অসহায় পরিবারের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন। এ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, পিয়াজ, তেল ও আলু।
বিএনপি নেতা আঃ সালাম ব্যাপারী বলেন, রমজানে অনেক অসহায় মানুষের রোজা রাখতে ও ইফতার করতে কষ্ট হয়। কেউ কেউ খেয়ে না খেয়েও রোজা রাখেন। সেই সকল মানুষকে এই সামান্য খাবার উপহার দিতে পেরে নিজেকে একজন ভাগ্যবান মনে করছি। তিনি আরো বলেন, সমাজের যারা বিত্তবান রয়েছেন তারা যদি সাহায্যের হাত বাড়ান তাহলে এসব অসহায়-দুঃস্থরা উপকৃত হবেন। #