দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনে বৃক্ষ রোপন কর্মসুচী

106

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় কাশিয়াবাদ স্টেশনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্যে দিয়ে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্ভোধন করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান ও খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ ( এসিএফ) মোঃ শামীম রেজা মিটুর নির্দেশনায় এই কর্মসুচী গ্রহন করা হয়।

জানা গেছে সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন সম্প্রতি বাউন্ডারীর ওয়াল গাইডের কাজ সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়ার পর বৃক্ষ রোপনের ব্যবস্থা গ্রহন করেছে কর্তৃপক্ষ।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, স্টেশনের বিভিন্ন জায়গায় ডাবল প্রটেকশনের মাধ্যমে আম, জাম, কাঁঠাল, কদবেল, পেয়ারা, ছফেদা, নারিকেল, সুপারি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। যা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। পাশাপাশি ফল খেয়ে মানুষ আনন্দ পাবে। গাছের চারা রোপনকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সহযোগী স্টেশন কর্মকর্তা, মোঃ আল আমিন, স্টাফ মোঃ হারুন অর রশিদ, মোঃ মশিউর রহমান, মোঃ সোহাগ মোল্যা, মোঃ রেজাউল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, ইখলাস হোসেন, সিপিজি সদস্য টুকু মোল্লা, কোহিনূর মালী, সাইফুল ইসলাম, ভিটিআরটি সদস্য ইয়াছিন আলী, ইন্তাজ আলী সানা প্রমুখ।