দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধন

140

যশোরের কেশবপুরে ভূমি অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি মেলা- ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

(২৫ মে)সোমবার সকালে ১০টায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাতুন ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজের সভাপতিত্বে এবং হাদিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর জামাত ইসলামের সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে উপজেলা সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রেকসোনা খাতুন সাধারণ নাগরিকদের ভূমি সেবার উপর গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।