দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা ফুলবাড়ীগেটে সকল জুটমিল চালু ও শ্রমিকদের বকেয়া আদায়ের দাবিতে শ্রমিক জনসভা

137

বন্ধ সকল জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিক ঠকানো মিল মালিকদের আইনে আওতায় আনার দাবিতে শুক্রবার বিকাল ৫ টায় খুলনা ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে বিশাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি পাঠ সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে এবং বাবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, এমদাদুল হক, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, বেসরকারি পাট সুতা বস্ত্র কল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, হুগলি বিস্কিট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান । এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।