মোংলা :
মোংলায় ১ হাজার দুঃস্থ নারী-পুরুষের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে বাঙ্গালী ফাউন্ডেশনের উদ্যোগে এ মাংস বিতরণ করা হয়।
বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান দুঃস্থদের হাতে মাংস তুলে দেন। এ সময় সংগঠনটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে মোংলা পৌর শহরের দেড় হাজার মানুষের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করে সংগঠনটি। আগামী দিনেও এ মাংস বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান।
তিনি বলেন, দুঃস্থ মানুষ যাতে গরুর মাংসের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে জন্য এ আয়োজন। মাংস বিতরণের মাধ্যমে তাদের আমিষের চাহিদা পূরণেও সহায়তা করা হচ্ছে। সারাদেশের দুঃস্থ মানুষের মাঝে এ কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি বাঙ্গালী ফাউন্ডেশন বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।