দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলার জামায়াতের পৃথক দুটি নির্বাচনী সমাবেশ

ফুলতলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে যুগের পর যুগ ধরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, মানুষে মানুষে খুনোখুনি, রাহাজানির বিদায় দিতে হবে। চরিত্র যার ভালো সেই সবচেয়ে বেশি আমানতদার। সুতরাং আমানতদারির কাছে জনগণের দ্বায়িত্ব তুলে দিলে তারা তা সঠিকভাবে হকদারদের কাছে পৌঁছে দিবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা সম্বলিত প্রায় ৫৭ ধরণের সেবা থাকে। জনপ্রতিনিধিরা যদি সৎ চরিত্রবান হয়, তাহলে জনগণের সকল সুযোগ-সুবিধা প্রাপ্য ব্যক্তিদের হাতে সহজে পৌছায়। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অসৎ , চাঁদাবাজ, মাদক কারবারি প্রার্থীদের না বলতে হবে এবং সৎ ও যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টা ও বিকাল ৩টায় অনুষ্ঠিত পৃথক দুটি নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৬টায় ফুলতলা ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আলআমিন গাজীর পরিচালনায় এবং বিকাল ৩ টায় দামোদর ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান ও সেক্রেটারী মোঃ সেলিম রেজার পরিচালনায় স্ব-স্ব ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা কর্মপরিষদ সদস্য ও দামোদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আঃ আলিম মোল্লা, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক শেখ মাওলানা ওবায়দুল্লাহ, ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলি আকবর মোড়ল, ড. আজিজুল হক, শেখ মোঃ আলাউদ্দিন, মোঃ নজরুল ইসলাম জমাদ্দার প্রমুখ।