দৈনিক খুলনা
The news is by your side.

“জালাও পোড়াও করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না ” – খুলনা সদর থানা বিএনপির সভাপতি হুমায়ূন কবীর

খুলনা সদর থানা বিএনপির সভাপতি হুমায়ূন কবীর বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এতে দেশের মানুষ ক্ষুব্ধ। ককটেল ফাটিয়ে ও অগ্নিসংযোগ করে তারা (আওয়ামী লীগ) মনে করছে, সবাইকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে রাখতে পারবে।

আজ রবিারবার সন্ধা সাড়ে সাতটার দিকে নগর বিএনপির কার্যালয়ের সম্মুখে সদর থানা বএিনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল-পরবর্তী বক্তব্যে হূমায়ূন কবীর এ কথা বলেন।

বক্তব্যে সদর থানা বিএনপির সভাপতি হুমায়ূন কবীর বলেন, ফ্যাসিস্ট শাসন আমলে ২৪ এর গণ আন্দোলনে পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে বৃষ্টির মতো গুলি করেও এ দেশের মানুষকে ভয় দেখানো যায়নি। মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে, মৃত্যুকে আলিঙ্গন করে বর্বর ফ্যাসিবাদকে প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, গোপনে, অন্ধকারে, ভাড়ায় খেটে, কয়েকটা টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না। যিনি শিশু হত্যা করেছেন, শিক্ষার্থী ও শ্রমিক হত্যা করেছেন, তাঁকে ফিরিয়েও আনা যাবে না। বর্তমানের এই অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে খুলনা বাসিকে সাথে নিয়ে সদর থানা বিএনপি ঐক্যবদ্ধ আছে।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কাজী মাহমুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, শফিকুল ইসলাম শফি, মোঃ নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মোঃ মনিরুজ্জামান মনি, গাজী আফছার উদ্দিন, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, ইফতেখার হোসেন বাবু, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মোঃ জাহাঙ্গীর হোসেন, বাইজীদ হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, মনজুরুল আলম, নুরুল ইসলাম, সওগাতুল আলম ছগির, আমিন আহমেদ, জিয়াউর রহমান খান আপন, মাস্টার রফিকুল ইসলাম, জামির হোসেন দিপু, এসএম মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, সৈয়দ আজাদ, মৌফারসের আলম লেনিন, মিজানুর রহমান, আতিউর রহমান বাবু, হানিফ মাহমুদ, ডাক্তার লাভলু, হাসনা হেনা, ওয়াহিদা পারভীন, ইরিনা আক্তার, সাহেলা পারভিন রিক্তা, সুলতানা রহমান, লায়লা পারভিন, আনিকা সুলতানা নিপা, শারমিন আক্তার, যায়েদা পারভীন, সরোয়ার মাতুব্বর, মৌফারসের আলম লেনিন, একেএম সেলিম, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল হক, আবুল কালাম আজাদ লাভলু, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, সাহারুজ্জামান মুকুল, হাসিব চৌধুরী প্রমূখ।