দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছার রাড়ুলী কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

29

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী আর.কে.বি.কে. হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, এসএম নাজির আহমেদ, আব্দুস সাত্তার, মাস্টার বাবর আলী, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, মেছের আলী সানা, ইমরান সরদার, আনোয়ারুল কাদীর, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, আমিনুর রহমান ও আবু মুছা সরদার।

প্রভাষক আব্দুল গফফার ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আবু হুরায়রা বাদশা, মোল্লা ইউনুস আলী, আমিনুল ইসলাম বজলু, শহিদুল ইসলাম মোড়ল, ফয়াসল রাশেদ সনি ও মিঠু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও নবনির্বাচিত এডহক কমিটির নেতৃবৃন্দকে কলেজ কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

এ সময় কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ, একটি আইসিটি ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর নির্মাণ এবং পুরাতন ভবন সংস্কারের দাবি জানান।

বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কলেজটির সার্বিক উন্নয়নে নবনির্বাচিত এডহক কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।