দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

33

দাকোপ :

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উদায়ন বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আবদুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন এবং দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার।

সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন, কালাবগী মধ্যপাড়া মৎস্যচাষি সমবায় সমিতির সভাপতি গাজী আবদুল বাসার, সুন্দরবন পেশাজীবী সমবায় সমিতির কমলা গাইন ও শিবানী সরদার, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সঞ্জয় সাহা, আচাভুয়া ডাকবাংলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামরুল হোসেন শেখ, ভরসা বহুমুখী সমবায় সমিতির বিশ্বজিৎ মণ্ডল এবং বীর মুক্তিযোদ্ধা মো. অহেদ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী সমবায় কর্মকর্তা লস্কর সাহাবুর রহমান, অফিস সহকারী পুরঞ্জন রায় ও রাজু আহমেদ, স্বপ্ন কৃষি সমবায় সমিতির দানকুমারী, বিনীতা রায় ও হাফেজ মুরশীদ শেখসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।