দৈনিক খুলনা
The news is by your side.

প্রধানমন্ত্রীর পরিকল্পনা ব্যাহত করতেই বিরোধী গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা ব্যস্ত: ডিএনসিসি প্রশাসক

24

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ব্যাহত করতেই বিরোধী দলের গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা ব্যস্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

 

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলাই আমাদের কাজ, এর বাইরে কিছু না। একজন মানুষ নাকি একটা দেশ কিংবা রাষ্ট্রকে বদলে দিতে পারেন। এখন বুঝতে পারছি, কথাটা সত্যি ছিল। সেই কাজটি করছেন আমাদের নেতা প্রধানমন্ত্রী।’

 

তিনি আরও বলেন, ‘শুধু গুপ্তরা বাদে প্রতিটি বাসা, পাড়া-মহল্লা থেকে শুরু করে সব জায়গায় শুধু প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলতে শোনা যায়। একজন প্রধানমন্ত্রী এভাবে কাজ করেন! শুক্রবার নেই, শনিবার নেই—সব সময় কাজ করছেন। তিনি একজন মানবিক প্রধানমন্ত্রী।’

 

মানুষ এরই মধ্যে তারেক রহমানের পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন।’

 

তিনি বলেন, ‘শতাংশের হিসাবে দেখা গেছে, জাতীয় নির্বাচনে মির্জা ফখরুল ইসলামের প্রতিপক্ষ যে ভোট পেয়েছিলেন, এবার তার চেয়েও ৪০ হাজার ভোট কম পড়েছে। কারণ, জান্নাতে যাওয়ার লোভ দেখানোর মাধ্যমে আমাদের সরল-সোজা মা-বোনদের নিয়ে খেলেছিল তারা। এখন বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। সবাই জানে, তারা কী করতে চায়।’

 

ডিএনসিসির প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে ফিরেই বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। সেই পরিকল্পনা ব্যাহত করতে বিরোধী গুপ্ত ও পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা কাজ করছে। আর আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।