দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে প্রেসক্লাবের সম্মাননা

31

খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পীকে সম্মাননা স্মারক প্রদান করেছে খুলনা প্রেসক্লাব।

সম্প্রতি খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও এস এম মনিরুল হাসান বাপ্পীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় খুলনার সামগ্রিক উন্নয়ন, সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনাকালে খুলনার উন্নয়ন ও অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং গণমাধ্যমের সঙ্গে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে খুলনার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম এবং সাংবাদিকতার ইতিবাচক ভূমিকা আরও সুদৃঢ় হবে।