দৈনিক খুলনা
The news is by your side.

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

22

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

 

বুধবার (৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই সাক্ষাৎকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়েও মতবিনিময় হয়।

 

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সহযোগিতা চাইলে তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।