দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা

17

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল করিম, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক মো. মোফাজ্জেল হায়দার, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, আনসার-ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার, এসআই ভবতোষ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফকিরহাট শাখার সভাপতি শিবনাথ রায় এবং ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ অন্যরা।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুন্দর রাখতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

এ সময় উৎসবকে ঘিরে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।