দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার গ্রেপ্তার

35

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ষষ্ঠীতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর তিনি বাড়ির কাছের ষষ্ঠীতলা বাজারে গেলে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আব্দুল মজিদ গোলদার রাড়ুলী ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল জানান, একটি মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মামলার অভিযোগের বিস্তারিত জানানো হয়নি।