দৈনিক খুলনা
The news is by your side.

নগরীতে ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের মশক নিধন অভিযান

29

খুলনা :

ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্রব থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে খুলনা মহানগরীর নাজির ঘাট এলাকায় বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে নাজির ঘাট মেইন রোড, কাওসার সড়ক, ইউ বিল্ডিং এলাকাসহ ঈদগাহ স্কুল পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন ড্রেনে কীটনাশক স্প্রে করা হয়।

২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ছফির উদ্দীনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান আলম, রবিউল ইসলাম, অ্যাডভোকেট সেলিম রেজা, ডা. আলী আকবর, জামিল হোসেন, এ বি এম নুর মিয়া, আরিফুর রহমান সোহাগ, কাওসার আহমেদ, শেখ ইয়াসিন আলী, আলী মুর্তজা, মো. রিয়াদ, বাহারুল ইসলাম, হারুন অর রশিদ, মামুনসহ সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।