দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

78

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি এবং দুই মাদক কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) খুলনাসহ পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, থানার এসআই তুষার রায়হান খুলনার কৈয়া বাজার এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০২০)-এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলার আসামি সাকিব গাজী (২০)কে গ্রেপ্তার করেন। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দক্ষিণ সারসা এলাকার খায়রুল গাজীর ছেলে।

অন্যদিকে, একই দিন থানার এসআই একরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ জাহাঙ্গীর আলম (৩৭) ও আজাহারুল মালী (১৯)কে আটক করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট ধারায় দুজনকে তিন দিন করে কারাদণ্ড দেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, মাদক, জুয়া, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কাজ করছে। এ কাজে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।