দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা মেডিকেলে যুবদল সভাপতি জনির মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বাপ্পী

18

খুলনা জেলা যুবদলের সভাপতি এস কে নাদিমুজ্জামান জনি ভাইয়ের মমতাময়ী মা ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান খুলনা জেলা পরিষদ প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী

হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ রোগীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় এস এম মনিরুল হাসান বাপ্পী অসুস্থ রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এস কে নাদিমুজ্জামান জনির মায়ের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।