দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

24

কেশবপুর( যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় এবং রিইব-এর আয়োজনে উপজেলা পর্যায়ের সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) সকাল ১০ টায় ।

হোপ’ প্রকল্পে নারী ও কিশোরীদের মানবাধিকার সুরক্ষা ও সামাজিক অংশগ্রহণ জোরদারের আহ্বান সকলের।

কেশবপুর নিউজ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পর্যায়ের সিএসওসমূহের ত্রৈমাসিক সভা (হোপ) প্রকল্পে বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ, বিশেষ করে নারী ও কিশোরীদের উপর গুরুত্বারোপ সহ বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন ও মানবাধিকার লংঘন জনিত বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সিএসও কমিটির নেতৃবৃন্দ আজ খুব গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট আলোচনায় এনেছেন মাদকসেবন,বাল্যবিবাহ, শিশুদের মোবাইলে আসক্তি, বাল্যবিবাহের সকল তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সকলে, আর মাদকাসক্ত ও মোবাইলে আসক্তি নিয়ে অনেকেই স্পট চিহ্নিত করে অনেক তথ্য দিয়েছেন যেটা থানা প্রশাসনের সঙ্গে মতবিনিময় প্রস্তাব করেন কমিটির সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুল।

সভায় সভাপতিত্ব করেন রিইব-এর সিএসও কমিটির সভাপতি ও কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল। তিনি তার বক্তব্যে বলেন, নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় পরিচালিত ‘হোপ’ প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কিশোরীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমেই একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএসও কমিটির সহ-সভাপতি, আকমর হোসেন, প্রদীপ কুমার মোদক মানিক, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, মাসউদ হাসান, সদস্য আব্দুল জলিল, মিজানুর রহমান, আব্দুর রহমান রকি, সিরাজুল ইসলাম, শিখা পারভীন, রত্না দাস,অর্চনা দাস, মনিকিশর দাস, দিলিপ দাস, সাদেক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিইব কর্মকর্তা হোসনেয়ারা খানুম লাবণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় সহ-সভাপতি প্রদীপ কুমার মোদক মানিক বলেন, বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণে হোপ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সভায় বক্তরা আরও বলেন বিশেষ করে নারী ও কিশোরীদের ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে এ প্রকল্পের কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। আরও উল্লেখ করেন, নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় পরিচালিত এ ধরনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।