দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

36

 বাগেরহাট:

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। এরপর দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু হলো—দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) এবং মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)।

মোল্লাহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতি ও লামিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।