দৈনিক খুলনা
The news is by your side.

ইসলামপুরে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

30

জামালপুর :

জামালপুরের ইসলামপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়া (৩৫) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাঞ্চন মিয়া নিজ বাড়িতে তার ইজিবাইক চার্জে দিয়েছিলেন। সকালে চার্জারের পিন খুলতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।